বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২০ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছাত্রীর মরদেহ পচে খসে পড়ার উপক্রম।
বৃহস্পতিবার (২০ জুলাই) বরিশাল বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের পেছনে মোল্লা ছাত্রীনিবাসের (রোকেয়া হল নামে পরিচিত) ওই কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী কয়েক দিন আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত রিবানা শাহারিন পিরোজপুর জেলার স্বরূপকাঠির বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠী সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই শাহারিনের পরীক্ষা ছিল। সেদিন পরিবারের ও তার এক সহপাঠীর সঙ্গে তার শেষ কথা হয়। তিনদিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় নিহত শিক্ষার্থীর মা, চাচা ছাত্রী নিবাসে খোঁজ নিতে এসে দরজা আটকানো দেখে। এ সময় দরজা ভেঙে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো খোরশেদ আলম বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। জানতে পেরেছি, সে তার কক্ষে একা থাকতো। তাই আশেপাশে আমাদের অনেক শিক্ষার্থী থাকার পরও বিষয়টি অনুমান করতে পারেনি।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল বলেন, মেসের তৃতীয় তলার একটি কক্ষে শাহরিন একা থাকত। গত দুদিন যাবত স্বজনরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। বুধবার সন্ধ্যার দিকে তার বাবাসহ কয়েকজন স্বজন ছাত্রীনিবাসে পৌঁছে শাহরিনের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। পরে অন্যদের সহযোগিতায় দরজা খোলার পর ফ্যানের সঙ্গে শাহরিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মরদেহ পচে শরীর থেকে মাংস খসে পড়ার উপক্রম হয়েছে।
বন্দর থানার সহকারী কমিশনার মেহেদি হাসান জানান, ছাত্রীর পরিবারও প্রাথমিকভাবে ধারণা করছে, সে আত্মহত্যা করেছে। তার আগে থেকে একা থাকার প্রবণতা ছিল বলে পরিবার জানিয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

